ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

নতুন প্রকল্প সুবিধা পাবে ৬৫ হাজার পরিবার

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১১১ বার পড়া হয়েছে

নতুন প্রকল্প সুবিধা পাবে ৬৫ হাজার পরিবার

আস্থা ডেস্কঃ

নতুন প্রকল্পের মাধ্যমে ঢাকার চরাঞ্চলের নিম্ন আয়ের ৬৫ হাজার পরিবারকে সুবিধা সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তাদেরকে বিনা মূল্যে দেওয়া হবে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি-কবুতর। নির্বাচনের আগে অনুমোদন পেতে যাওয়া ৩শ ৩ কোটি টাকার এ প্রকল্প।

প্রকল্পটি আজ মঙ্গলবার (১২ সেস্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করবে পরিকল্পনা কমিশন। একনেকে অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সূত্র মতে জানাযায়, ঢাকা বিভাগের ৬টি জেলার (মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর) ৩১টি উপজেলার চরাঞ্চলের ৬৫ হাজার ২শ ৯০টি দরিদ্র পরিবার বিভিন্ন ধরনের গবাদিপশু ও পাখি পাবে। সঙ্গে পশু-পাখির ঘর, খাদ্য, ভ্যাকসিন দেওয়া হবে।

প্রকল্পটির বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মলয় কুমার শূর বলেন, প্রকল্পটি ২০২০ সাল থেকে প্রক্রিয়াধীন ছিল। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। শুরুতে ফিজিবিলিটি স্টাডি ছিল না, তা করতে হয়েছে। অন্যান্য প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে। নতুন প্রকল্পের জন্য প্রতিটি মন্ত্রণালয়েরই কিছু থোক বরাদ্দ দেওয়া থাকে। এ প্রকল্পের অনুমোদন পেলেও থোক থেকে অর্থ বরাদ্দ পাওয়া যাবে।

ট্যাগস :

নতুন প্রকল্প সুবিধা পাবে ৬৫ হাজার পরিবার

আপডেট সময় : ১২:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩