ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যূ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ১২১৮ বার পড়া হয়েছে

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যূ

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

রংপুর নগরীর সেনা প্রয়াস পার্ক সংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নেমে আবিদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা টানা ২ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আজ মঙ্গলবার(১০ই জুন/২৫) পনে ১২টার দিকে রংপুর নগরীর নিশবেতগঞ্জ ঘাঘট নদীতে ৫ বন্ধুসহ গোসল করতে নামে তারা। এতে খলিপাড়া এলাকার মামুন মিয়ার ছেলে আবিদ (২০) নিখোঁজ হয়।

পরে স্থানীয়দের সহায়তায় জরুরি ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।২০ মিনিটের মধ্যে রংপুর ফায়ায় সার্ভিসের টিম ২ ঘন্টা তৎপরতা চালিয়ে আবিদকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, জরুরি সেবা ৯৯৯ এবং এক সাংবাদিক এর ফোন পেয়ে সেখানে টিমকে পাঠাই। পরে আমরা ২ ঘন্টা তৎপরতা চালিয়ে আবিদ নামে ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হই।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্র আমাদের টহল টিমকে পাঠিয়ে দেই এবং আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যূ

আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫