ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo লাল নোটের প্রভাবে ফের চালু সীলগালা সেবা ক্লিনিক Logo বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক Logo এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন Logo মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমেন বরখাস্ত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে
 আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ মাদক মামলা থেকে রাতারাতি জামিন লাভ করলেও নিজের কর্মস্থলে যোগদান করতে পারেননি ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. রোমেন হাওলাদার ( ৩৯ )। দাপ্তরিক ভাবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি। এর আগে গত শনিবার (৮ এপ্রিল) রাত এগারোটার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পরে রবিবার ( ৯ এপ্রিল ) সকালে নলছিটি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করলেও রাতারাতি সোমবার (১০ এপ্রিল) জামিনে মুক্তি পান রোমেন হাওলাদার। বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন, “আমি আপনাদের সাথে কথা বলতে রাজি নয়। আপনি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।” নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন বলেন, “অ্যাম্বুলেন্স চালক মো. রোমেন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তাঁর কর্মস্থলে যোগদানের সু্যোগ নেই।” ঝালকাঠি জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) ডাক্তার এইচ, এম জহিরুল ইসলাম বলেন, “মাদক মামলার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে মামলায় সাজা হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
ট্যাগস :

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমেন বরখাস্ত

আপডেট সময় : ০৪:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩