ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

নাটোরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:৫১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

নাটোর শহরের হরিশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় নামে দুইটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতরের অংশ আগুনে পুড়ে যায়।

নাটোর সিনিয়র স্টেশন মাস্টার ফিরোজ কুতুবি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

ট্যাগস :

নাটোরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

আপডেট সময় : ০৮:৫১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩