ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা: রাশেদ খাঁন Logo জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু Logo হাসনাত-সারজিস বেইমানি করায় উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খান Logo বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদের ফেক ভিডিও ভাইরাল Logo নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির ১৭ জন জেলে

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির ১৭ জন জেলে

সাতক্ষীরা প্রতিনিধিঃ

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-অহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ ১৭ বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

উচ্চ আদালতের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে বুধবার উচ্চ আদালতে নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে জামিনের আবেদন জানালে সাতক্ষীরা দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানার দুটি নাশকতা মামলায় উক্ত বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা উচ্চ আদালতে নির্দেশে নিম্ন আদালতে আজ বুধবার আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়া এ মামলায় অপর ১১ আসামীর বয়স ও মেডিকেল রিপোর্ট বিবেচনায় আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-৬৪,সাতক্ষীরা সদর থানা।

ট্যাগস :

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির ১৭ জন জেলে

আপডেট সময় : ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩