ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আস্থা ডেস্কঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়ে জাতীয় পার্টি (জাপা)।

আজ শনিবার (১৮ নভেম্বর) জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর স্বাক্ষরিত চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবরে ই-মেইলে পাঠানো হয়।

চিঠিতে চুন্নু উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির উপসচিব মোঃ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি ই-মেইল পেয়েছি।

সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরওপিও অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন-জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

ট্যাগস :

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩