ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

নুরদের নিষিদ্ধের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

News Editor
  • আপডেট সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১১৬৮ বার পড়া হয়েছে

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরদের সংগঠন ছাত্র অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। পাশাপাশি তারা নুরের শাস্তি দাবি করেছে। রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে এসব দাবি জানায় আমিনুল ইসলাম ও আল মামুনের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধ মঞ্চ।

মানববন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিককে হেনস্তা, গণমাধ্যমকে বয়কট ও নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে কটূক্তি করার অভিযোগ তুলে নুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

নারী নির্যাতন থেকে বেরোনো যাবে না: হানিফ

পাশাপাশি ছাত্র অধিকার পরিষদকে ‘জঙ্গী সংগঠন’ আখ্যা দিয়ে সংগঠনটি নিষিদ্ধের দাবি তোলেন মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা।

মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, নুর গণমাধ্যম বয়কটের ঘোষণা ও নারী সমাজের বিরুদ্ধে কটূক্তিই প্রমাণ করে, তারা মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে।

এছাড়া মানববন্ধনে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।

নুরদের নিষিদ্ধের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

আপডেট সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০