ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কৃষকের ধান কেটে দিলেন জবি ছাত্রলীগ নেতা শাওন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর আহ্বানে সাড়া দিয়ে জেলায় জেলায় চলছে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর নেতা তানভীর হোসেন শাওনের নেতৃত্বে তারই নিজ জন্মস্থান নেত্রকোণার জেলার মোহনগঞ্জ উপজেলায় এ ধান কাটা কর্মসূচি পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় কৃষক সুজন মিয়া জানান, ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। ছাত্রলীগের নেতা শাওন জানতে পেরে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। এ বছর আমি প্রায় এক একর জমিতে বোরো আবাদ করেছি। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানাই। কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন।

এব্যাপারে তানভীর হোসেন শাওন বলেন, শ্রমিক সংকট ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় বিপাকে পড়েছেন অসচ্ছল ও দরিদ্র কৃষকরা। তাঁরা শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা ওই কৃষকদের পাশে দাঁড়িয়েছি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের প্রতি।

এমন কার্যক্রমের আহ্বান করায় শঙ্কামুক্ত হয়েছে হাজার হাজার কৃষক পরিবার। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। অতীতেও দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও দাঁড়াবে। আমরা দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মতো সর্বদা প্রস্তুত আছি।

ট্যাগস :

কৃষকের ধান কেটে দিলেন জবি ছাত্রলীগ নেতা শাওন

আপডেট সময় : ০৮:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩