ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo লাল নোটের প্রভাবে ফের চালু সীলগালা সেবা ক্লিনিক Logo বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক Logo এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন Logo মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুই জন নিহত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি’র সদস্য সহ দুই জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, নেত্রকোণা থেকে ঢাকাগামী একটি কাভারভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন সিএনজি যাত্রী মারা যান। এসময় সিএনজির আরো দুই যাত্রী গুরুতর আহত হন । নিহতরা হলেন রংপুরে কর্মরত বিজিবি’র সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপর নিহত ব্যক্তি সিএনজির চালক। তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

ট্যাগস :

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুই জন নিহত

আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩