ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পাইপলাইন বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু।

News Editor
  • আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে পাইপলাইন বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু।

দেলোয়ার হোসাইন নয়ন স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পাইপলাইন পরিবহনকারী ট্রাক্টরের ধাক্কায় তানভির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ মার্চ) সকাল ১১টার সময় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। শিশু তানভির একই এলাকার তাহিরুলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ চলছিলো। পাইপলাইন বহনে অস্থায়ী ভাবে একটি রাস্তা তৈরি করে কাজ করে শ্রমিকরা। অন্যদিকে শিশুটি সেই রাস্তায় খেলা করার সময় হঠাৎ পাইপলাইন বহনকারী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শিশু তানভির। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

পঞ্চগড়ে পাইপলাইন বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু।

আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১