ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত-১, আহত-১৫

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত-১, আহত-১৫

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার কলাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের হেলপার মামুন (৩৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী। আজ সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার মো. দেলোয়ার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও আহত যাত্রীরা জানান, সকাল ১১টার দিকে আল্লাহর রহমত নামের বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সড়কে একটি থ্রি-হুইলারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার মামুনের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এখন পর্যন্ত এক জনের লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত-১, আহত-১৫

আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩