ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ সদস্য

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে
পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ সদস্য
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে নিহত হয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মোঃ ইমন হোসেনকে (২৫) নামেক এক যুবক।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ইসলামপুর এলাকায় স’ মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা বলেন, নিহত মোঃ ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
দৈনিক আস্থা/এমএইচ
ট্যাগস :

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ সদস্য

আপডেট সময় : ১২:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬