পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান
- আপডেট সময় : ১০:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৩ বিজিবি)।
আজ সোমবার (৩ আগস্ট) সকালের দিকে ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের লোগাং জোনের উদ্যোগে
দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসকল সামগ্রী বিতরণ করা হয়।লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
মধ্যনগর দাখিল মাদ্রাসা ও মোল্লাপাড়া এতিমখানায় পড়ার টেবিল, চেয়ার ও বুকশেলফ প্রদান করা হয়।
এছাড়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং তেতুলটিলা জামে মসজিদে একটি অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়।
এ সময় লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বিতরণ করা সামগ্রী শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা মনে করেন, বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে বাহিনীটির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে
দৈনিক আস্থা/এমএইচ

















