ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলে।

 এ সময় অন্তত ২৬ জন আহত হয়। এর মধ্যে আহত বিএনপির সমর্থক কবির ভূঁইয়া নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ও অন্যান্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কবির ভুঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বাসার ভূঁইয়ার ছেলে।

জানা যায়, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভার আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষকেই ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

আপডেট সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪