ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফুলপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

ফুলপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে খেজুর কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো, রামকৃষ্ণপুর গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও শিশু পুত্র মেহেদী (৬) । নিহত ৩ শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

জানা যায়, রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের একই পরিবারের ৩ শিশু ভাই-বোন বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে বাড়ির সাথে উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়ির পুকুর পাড়ের খেজুর গাছ থেকে খেজুর কুড়াতে যায়। ওই গাছ থেকে পড়া খেজুর পানি থেকে সংগ্রহ করতে গিয়ে তিন শিশু পুকুরের পানিতে পড়ে যায় এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

জনৈক এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন। সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

ফুলপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪