ফুলবাড়িয়ায় পৃথক অভিযানে আটক-১৮
- আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় পৃথক অভিযানে আটক-১৮
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলেন, উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শিবরাপুর গ্রামের মোঃ শহীদুল্লাহ, বিষ্ণরামপুর গ্রামের সুলতান আলী, একই গ্রামের মোঃ বাবুল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ রুহুল আমীন, মোঃ ইউনুছ আলী, তোতা মিয়া, মোঃ তালেব আলী, হাবিবুর রহমান, মজনু, শহীদুল্লাহ ও সুরুজ আলী।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের মাহার বাজার সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ অর্থসহ তাঁদেরকে আটক করে পুলিশ।
অপরদিকে পৃথক অভিযানে পৌর এলাকার ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এনামুলের মুদি দোকানের সামনে থেকে কুখ্যাত মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী মনিরুজ্জামান ওরফে চশমা মনিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন।
এছাড়াও থানা পুলিশ মেহেদী হাসান নামে আরেক তরুণকে মাদক সেবনরত অবস্থায় আটক করে তাকে ভ্রাম্যমান আদালতের আওতায় এনে এক মাসের সাজাপূর্বক তাকে কারাগারে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, বিশেষ অভিযানে নগদ অর্থসহ ১৮ জনকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।
আস্থা/এমএইচ

















