ফুলবাড়িয়ায় ভীমরুলের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১১২০ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় ভীমরুলের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু
মোঃ হাবিব/ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে ভীমরুলের কামড়ে সাইদুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকালে ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রাঙ্গামাটিয়া ইউনিয়নে গয়লাপাড়ার আলীর ছেলে।
ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবা উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ডাক্তার মেজবা উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে সাইদুল ইসলাম নিজ বাড়ির পাশে ঝোপের পাশে কাজ করছিলেন। এসময় ভীমরুল তাকে কামড় দেয়। এতে সাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন বিকেলে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। ভর্তি করার পরদিন বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।























