ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা, হবে না মার্চেও

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা-২০২১। রোববার রাতে এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। করোনা পরিস্থিতিতে মার্চেও মেলার আয়োজন সম্ভব হবে কি-না এ বিষয়েও কিছু জানাতে পারেননি তিনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, রোববার সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমিকে জানিয়েছে- ফেব্রুয়ারিতে মেলার আয়োজন সম্ভব নয়। কবে নাগাদ মেলার আয়োজন করা হবে সে বিষয়েও কিছু জানায়নি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অগ্রিম কিছুই বলা সম্ভব না। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত- ফেব্রুয়ারিতে মেলা হচ্ছে না।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে মেলা হচ্ছে না- এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলা একাডেমি এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের কিছুই জানায়নি। গত সপ্তাহে আমরা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেছিলাম। তখন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনাকে তিনি রেজুলেশন আকারে মন্ত্রণালয়েও পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মেলার আয়োজন সম্ভব নয়।

তিনি আরো বলেন, দুই সপ্তাহ আগে আমরা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বসেছিলাম। ঐ সময় আমরা দাবী জানাই, ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুর দিকে যেন মেলার আয়োজন করা হয়। সে সময়ে তিনি আমাদের মৌখিক আশ্বাস দিয়েছেন। তবে সবকিছুই নির্ভর করছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।

ট্যাগস :

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা, হবে না মার্চেও

আপডেট সময় : ০৫:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১