ফের বাড়লো জ্বালানি তেলের দাম, কার্যকর কাল থেকে
- আপডেট সময় : ১১:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
ফের বাড়লো জ্বালানি তেলের দাম, কার্যকর কাল থেকে
স্টাফ রিপোর্টারঃ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আজ রোববার (৩১ মে) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ মূল্য কার্যকর হবে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ১১৫ টাকা লিটারেই থাকছে। অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গতমাসের ১৮ এপ্রিল।
দৈনিক আস্থা/এমএইচ









