ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রোড ডিভাইডারে বাসের ধাক্কায় নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • / ১১১৫ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রোড ডিভাইডারে বাসের ধাক্কায় নিহত-২

আস্থা ডেস্কঃ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের কেউটখালি এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দোলা পরিবহনের যাত্রীবাহী বাস রোড ডিভাইডারে ধাক্কা দিলে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা ৭ আরোহী গুরুতর আহত হয়।

আহতের তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতরা হলো, পিরোজপুর জেলার একরাম (৩৩), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান (২৮), বরিশালের নাজিরপুর উপজেলার পূরবী রায় (২৬), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দীপ হাওলাদার (২৪), পিরোজপুর জেলার রাখি (২৩)।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন বলেন, বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সকাল সোয়া ৭টার দিকে বেপরোয়া গতির দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসের একাংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

ট্যাগস :

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রোড ডিভাইডারে বাসের ধাক্কায় নিহত-২

আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩