ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল। সিরিজের প্রতিটি ম্যাচই গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এর মধ্য দিয়েই করোনার প্রায় এক বছরেরও বেশি সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে রুমানা আহমেদ ও তার দল।

১৭ দিনের সফর শেষে ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে সফরকারি প্রমিলা ক্রিকেটাররা।সোমবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিজ্ঞপ্তি অনুযায়ি, ২৮ মার্চ ঢাকায় এসে ওই দিনই সিলেট চলে যাবে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল। এবং সেদিনই তাদের প্রথম কোভিড টেস্ট অনুষ্ঠিত হবে। ২৯-৩১ মার্চ এই তিন দিন তারা টিম হোটেলে কোয়ারেনটাইনে থাকবেন। কোয়ারেনটাইন শেষে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তাদের দ্বিতীয় দফার কোভিড টেস্ট।

কোভিড টেস্ট শেষে ১-৩ এপ্রিল পর্যন্ত অনুশীলন শেষে ৪ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি প্রোটিয়া নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচটি ৬ এপ্রিল, তৃতীয়টি ৮ এপ্রিল ও চতুর্থটি ১১ এপ্রিল। ১২ এপ্রিল তৃতীয় দফায় কোভিড টেস্ট শেষে ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি গড়াবে।

ট্যাগস :

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১