ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo লাল নোটের প্রভাবে ফের চালু সীলগালা সেবা ক্লিনিক Logo বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক Logo এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন Logo মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন

বানিয়াচংয়ে খরিপ মৌসুমের আউশ প্রণোদনা বিতরণ উদ্ধোধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

জুয়েল রহমান বানিয়াচং,প্রতিনিধিঃ বানিয়াচংয়ে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, মাসউদ কোরাইশী মক্কী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, শাহ সুমন প্রমুখ। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৭ শ কৃষককে জনপ্রতি ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ প্রদান করা হবে।

ট্যাগস :

বানিয়াচংয়ে খরিপ মৌসুমের আউশ প্রণোদনা বিতরণ উদ্ধোধন

আপডেট সময় : ১১:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩