শিরোনাম:
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১১৩৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ২৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।
একইসময়ে ১৯৬ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৯১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কুয়েতেরে কুয়েত সিটি।
এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৭৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৭০ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৬২ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াংগুন। ১৬১ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের শেনিয়াং। ১৫৭ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।




















