ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বাল্যবিবাহ বন্ধ করলেন রাণীশংকৈল ইউএনও

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

মো: ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মিরডাঙ্গী বি,এম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী। মেয়ের বয়স ১৮ বছর না হওয়ার কারণে বিয়ে বন্ধ করেন ইউএনও ।

৯ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ।

জানা যায় , উপজেলার বাচোর ইউনিয়নের ভাঙ্গবাড়ী গ্রামের এজাবুলের মেয়ের সঙ্গে উপজেলার গোগর গ্রামের আনুমানিক ২২ বছরের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল।

লকডাউন এবং করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব না মেনে আনুষ্ঠানিকতা করায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন । এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা উপস্থিত ছিলেন।

অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসেনি। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

ট্যাগস :

বাল্যবিবাহ বন্ধ করলেন রাণীশংকৈল ইউএনও

আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১