ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী Logo আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের Logo এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার Logo বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আটক-১ Logo দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে-২ শ্রমিক নিহত: আহত-৪ Logo ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী Logo যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে ইরানী যুদ্ধজাহাজ ঢুবে নিহত ১০৪ Logo থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য বরখাস্ত Logo মাদারীপুরে আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আটক-১

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১২ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১৩ জুন) দুপুরে একটি মামলা করা হয়েছে। এঘটনায় সন্দেহ জনকভাবে হিসাবে ইউপি সদস্য আফসার আলীকে আটক করেছে পুলিশ। সে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও শিবির নেতা জাহাঙ্গীর আলমের অত্যন্ত ঘনিষ্ঠ ও অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার পর পরই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং দোষীদের দ্রুত আটকের দাবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরো একটি বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে সে সময় সেখানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত সরে গিয়ে প্রথমে থানায় এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু বলেন, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে তিনি পার্টি অফিস থেকে বাড়িতে আসেন। খাওয়াদাওয়া শেষে ফোনে খবর পেয়ে অফিসে যান। এ সময় অফিসের ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ বোমা হামলার বিষয়টি তদন্ত করছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, এ ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা করেছেন। পুলিশ বিষ্ণুপুর ইউপির পারুলগাছা এলাকার ইউপি সদস্য আফসার আলীকে আটক করেছে।

প্রসঙ্গত, এই ঘটনার আগে পূর্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়ও বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সে সময় ৩ জন আহত হন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আটক-১

আপডেট সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬