ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি ছাড়ার গুঞ্জনে ভূয়া-মঞ্জু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

বিএনপি ছাড়ার গুঞ্জনে ভূয়া-মঞ্জু

খুলনা প্রতিনিধিঃ

বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার পর বহিষ্কৃত খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুও তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তবে বিএনপি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি ছাড়ার প্রশ্নই আসে না।
বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আমি শহিদ জিয়ার আদর্শে ও বেগম খালেদা জিয়ার স্নেহে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। রাজনীতির ৪৫ বছরের শত পরীক্ষায় উত্তীর্ণ একজন বিশ্বস্ত নেতা হিসেবে বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যোগদানের প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, বিএনপি ভাঙার ষড়যন্ত্র, চলমান গণতান্ত্রিক সংগ্রাম ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বানচাল করার ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসা, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথের কর্মী হিসেবে যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছি। মিথ্যা, অপপ্রচার সম্পর্কে দল এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :

বিএনপি ছাড়ার গুঞ্জনে ভূয়া-মঞ্জু

আপডেট সময় : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩