বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা
- আপডেট সময় : ১০:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, পেশা গত দায়িত্ব পালনের জন্য আরিফুল ইসলাম সেন্টু শার্শার উদ্দ্যেশে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে ঝন্টুর নেতৃত্বে ৫/৭ জনের একটি দল সন্ত্রাসী সেন্টুর মোটর সাইকেলের গতিরোধ করে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় তার আত্মচিৎকারে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান, বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।
দৈনিক আস্থা/এমএইচ



















