ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ব্লগার নিলয় হত্যা: মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

News Editor
  • আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১১২২ বার পড়া হয়েছে

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোলিট ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম মামলাটির এজাহার গ্রহণ করে মেজর জিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে আগামী ৯ নভেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত।

এর আগে গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস ১৩ জনকে আসামি করে চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, মেজর (বহি.) সৈয়দ মো. জিয়াউল হক জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতী আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর সড়কে নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসা ভাড়ার কথা বলে নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নিয়লের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনায় আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ব্লগার নিলয় হত্যা: মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০