ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহালিয়া হাওরে বেধে দেওয়া সময়েও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

মহালিয়া হাওরে বেধে দেওয়া সময়েও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

স্টাফ রিপোর্টার: নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে অতিরিক্ত সময় চলে গেলেও সুনামগঞ্জের তাহিরপুরে বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ এখনো শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ করার কথা ছিল। হাওর পরিদর্শন করে পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম সাত দিন সময় বাড়িয়ে দেন।

কিন্তু সেই সময়েও কাজ শেষ করা যায়নি। উল্লেখ্য যে, ২০১৭ সালে হাওরে বন্যায় ব্যাপক ফসলহানীর পর হাওরবাসীর দাবীর প্রেক্ষিতে সরকার কাবিটা নীতিমালা-২০১৭ প্রণয়ন করে। নীতিমালায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে ঠিকাদারি প্রথা বাতিল করে সম্পূর্ণরূপে কৃষকদের সমন্বয়ে পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণ করার নীতি প্রবর্তন করেন। এ নীতিমালায় আগের চেয়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ অনেক ভালো হচ্ছে বলে জানান কৃষকরা।

তবে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারলে এবং তাড়াহুড়োর কারণে কাজের মান বজায় রাখতে না পারলে হাওরের ফসল রক্ষা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। যা কারো কাম্য নয়। আজও কোনো হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পূর্ণ হয় নি। স্থানীয় কৃষক ও সুশীল সমাজ বলছে, আজও কাজ শেষ হচ্ছে না। যা পরবর্তী সময়ে ফসল হুমকির মধ্যে পরতে পারে। হাওরের ফসলের দিকে শত-শত পরিবার চেয়ে আছে ফসলের কোনো ক্ষতি হলে তার দায় বার কে নেবে? যদি হাওরের ফসলের কোনো ক্ষতি হয় ফসলের সম্পূর্ণ দায় বার পিআইসি দের নিতে হবে।

নানান প্রশ্ন জাগে সর্বসাধারণের মনে। স্থানীয় কৃষক সুহেব বলেন, বাঁধের কাজ যত দ্রুত শেষ হবে ততই আমাদের ফসল নিরাপদ হবে। কারণ আমাদের ফসল রক্ষা বাঁধ দিন দিন মজবুত হবে। এবিষয়ে মোঃ রাকিবুল হাছান (উপজেলা কমিটির সদস্য সচিব,উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা পাউবো, তাহিরপুর) জানান, অফিসের নির্ধারিত সময় ৭ই মার্চ শেষ। মহালিয়া হাওরের কাজ প্রায় শেষের দিকে। শুধু ১৮নং প্রকল্পে কাজ বাকি আছে। যা ৫০% কাজ সম্পূর্ণ হয়েছে এবং ৫০% কাজ বাকি রয়েছে । উক্ত প্রকল্পের কাজ আমাকে পনেরো মার্চের মধ্যেই শেষ করে দেখাতে হবে।

ট্যাগস :

মহালিয়া হাওরে বেধে দেওয়া সময়েও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

আপডেট সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১