ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

সাকিব হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সারা বাংলাদেশের কৃষিখাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের মাটিতে চাষ হচ্ছে নানান ধরণের কৃষিপন্ন। যার একটি অংশ দখল করেছে বোরো ধান চাষ।

এবারে বোরো ধানকে ঘিরে মাঠ গুলোতে দোল খাচ্ছে প্রান্তিক কৃষকের সোনালী স্বপ্ন। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার প্রান্তিক চাষীরা।

উপজেলার জবাই , উমইল, ভিওইল ও খঞ্জনপুর মাঠগুলোতে যেন সবুজের সমারোহ। আদিগন্ত মাঠ জুড়ে চাষ হয়েছে বোরো ধানের। মাঠের দিকে তাকালে যেমন চোখ জুড়ে যায়, তেমনি ধানের ফলনের মাত্রার দিকে তাকালেও যেন এক আত্মতৃপ্তি আসে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার ধান চাষীরা।

উপজেলার জবাই গ্রামের ধানচাষী আব্দুল মালেক বলেন, চলতি বছরে ধানের তেমন কোন রোগ বালাই না থাকার ফলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন দেখা যাচ্ছে।তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন সহ উচ্চ দামে বোরো ধান বিক্রয় সম্ভব হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান জানান, চলতি বছরে এ উপজেলায় মোট ৫ হাজার ২ শত ৩০ হেক্টর জমিতে চাষ হচ্ছে বোরো ধান। এ বছরে আবহাওয়ার অবনতি না হলে প্রতি বিঘায় ২৫/৩০ মন হারে ধান উৎপাদন হতে পারে।

সব মিলিয়ে আবহাওয়ার অবনতি না ঘটলে এ বছরে বোরো ধান চাষে ব্যাপক লাভবান হতে পারেন এলাকার প্রান্তিক কৃষকরা।

[irp]

ট্যাগস :

মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন!

আপডেট সময় : ০৬:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১