ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মানসিক ভারসাম্যহীনদের আ.লীগের বাড়িতে তুলে দেওয়া নারী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১১৫০ বার পড়া হয়েছে

মানসিক ভারসাম্যহীনদের আ.লীগের বাড়িতে তুলে দেওয়া নারী আটক

আস্থা ডেস্কঃ

টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও দশ কোটি টাকা চাঁদা দাবি, বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের তুলে দেওয়ার মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে আটক করছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান রোববার সকাল ১১টায় টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এতে তিনি সমন্বয়ক পরিচয় দানকারী মিষ্টির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন।

এছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে দাবি করেন।

তিনি আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায়। এ নিয়ে প্রশ্ন করলে অভিযুক্ত মিষ্টি ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন, নয়ত সাতদিনের মধ্যে বাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেন।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার একটি মামলা রুজু করা হয়। পরে একটি আভিযানিক টিম আসামি মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে (২৭) আটক করে। এ বিষয়ে অন্যান্য আসামিদের শনাক্তসহ আটকের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, এরআগে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়ি দখল করেন ওই নারী। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করে। এরপরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

ট্যাগস :

মানসিক ভারসাম্যহীনদের আ.লীগের বাড়িতে তুলে দেওয়া নারী আটক

আপডেট সময় : ০৫:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫