শিরোনাম:
মানিকছড়িতে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল চালক নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৭১ বার পড়া হয়েছে
মানিকছড়িতে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল চালক নিহত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ির কালাপানি নামক এলাকার রাস্তার মাথার ওপরের গাছের ডাল ভেঙে পরে মাথায় আঘাত পেয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি আঘাত প্রাপ্ত হয়ে আহত হলে চট্টগ্রামে নেওয়া
পথে তার মৃত্যু হয়।
জানা যায়, মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি’র বাসিন্দা মোটরসাইকেল চালক মোহাম্মদ জামাল হোসেন আজ বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে মানিকছড়ি আসার পথে কালাপানি নামক স্থানে চলন্ত গাড়ির উপর গাছের ডাল ভেঙে পরে মাথায় গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় তার সাথে আরও দুই আরোহী ছিলো। তাদের অবস্থা এখনো জানা যায়নি।
বিস্তারিত আসছে….।

























