ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- “বস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কারিতার এগ্রো-ইকোলজি প্রকল্প ও কাবিদাং এর যৌথ আয়োজনে মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তরে র্যালীত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান।

[irp]

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্ত মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ, উপজেলা রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, মাঠ সহায়ক পলাশ চাকমাসহ প্রকল্পের বিভিন্ন পাড়া থেকে আগত ৫০ জন উন্নয়ন সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দূষিত বাতাস থেকে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি আমরা। যার ফলে অসুস্থ হয়ে পড়ছে পৃথিবীর মানবজাতি। এই মানব জাতিকে বাঁচাতে এখনই প্রয়োজন পরিবেশ সচেতনতা বাড়ানোর। গাছ রোপণের পাশাপাশি যাতে কারণে অকারণে গাছ নিধনও বন্ধ হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। বৃক্ষকে নিধনের হাত থেকে রক্ষা করতে পারলেই পরিবেশের টেকসই উন্নতি হবে।

আলোচনা সভা শেষে ৫০ জন উন্নয়ন সহযোগী সদস্যদের মাঝে লেবু, বেল ও পেয়ারার ২শ চারা গাছ বিতরন করা হয়।

[irp]

ট্যাগস :

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১