ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছে কারিনা কায়সার

Astha DESK
  • আপডেট সময় : ০২:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১০১২ বার পড়া হয়েছে

মারা গেছে কারিনা কায়সার

আন্তর্জাতিক ডেস্কঃ

লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার (ইন্না…রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন বাবা কায়সার হামিদ।

আজ শুক্রবার (১৫ মে) কায়সার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।

জানা যায়, লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বে-সরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মারা গেছে কারিনা কায়সার

আপডেট সময় : ০২:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬