ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল: যুবলীগ নেতাকে অব্যাহতি

News Editor
  • আপডেট সময় : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১২০ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সামিউল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (১১ নভেম্বর) জেলা আওয়ামী যুবলীগের দলীয় প্যাডে সংগঠনের জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন সামিউল ইসলাম। এ ছাড়া একই ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের স্ত্রী শেফালী বেগমের জমি দখল করার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে।

এ বিষয়ে যুবলীগ জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বলেন, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের যুবলীগে কোনো স্থান নেই। নানা অভিযোগের ভিত্তিতে সামিউলকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানানো হবে।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে সামিউল ইমলাম বলেন, ‘আমি কোনো অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নই। মুক্তিযোদ্ধার স্ত্রী শেফালী বেগমের জমি নিয়ে আদালতে মামলা চলছে। তার জমি দখলের ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’

মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল: যুবলীগ নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০