ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মুখোমখি ব্রাজিল-বলিভিয়া, নেইমাররের খেলা নিয়ে শঙ্কা

News Editor
  • আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমার অনুশীলনের সময় পড়েছেন চোটে। ফলে আজ রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এই ম্যাচকে সামনে রেখেই বুধবার অনুশীলন করছিলেন নেইমার। হঠাৎ পিঠে ব্যথা পান। সঙ্গে সঙ্গেই অনুশীলন থেকে তুলে নেয়া হয়। বৃহস্পতিবার দলের সঙ্গে আর প্র্যাকটিস করেননি।

নেইমারের চোটের এখন কি অবস্থা? দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানালেন, বুধবারের পর সামান্যই উন্নতি হয়েছে নেইমারের। ফলে বৃহস্পতিবার তাকে অনুশীলন করতে দেয়া হয়নি। তবে শেষ পর্যন্ত পিএসজি তারকা বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে নামতে পারবেন কি না, সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজস্থান

ব্রাজিল কোচ তিতেও দলের সেরা তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। তবে যদি নেইমার খেলতে না-ই পারেন, বিকল্পও ভেবে রেখেছেন তিনি। তিতে বলেন, ‘আমরা অপেক্ষা করব। কিন্তু যদি তাকে না পাই, তবে এভারটন রিবেইরো খেলবে।’

৩১ বছর বয়সী রিবেইরো ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর তারকা খেলোয়াড়। নেইমারের মতোই মাঠে প্লে-মেকার এবং প্রয়োজনে উইঙ্গারের দায়িত্বটা সামলে থাকেন এই ফরোয়ার্ড।

নেইমার খেলতে না পারলে সেটা ব্রাজিলের জন্য বড় সমস্যার কারণই হবে। কেননা ইতিমধ্যেই চোটের কারণে তারা পাচ্ছে না গোলরক্ষক অ্যালিসন আর স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুসকে।

ব্রাজিল-বলিভিয়ার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬.৩০ মিনিটে। সরাসরি ম্যাচটি দেখাবে বেইন স্পোর্টস এইচডি ওয়ান।

মুখোমখি ব্রাজিল-বলিভিয়া, নেইমাররের খেলা নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০