ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট

মেজর সিনহা হত্যার মূল আসামি কারাগারে আছে কিনা, প্রশ্ন গয়েশ্বরের

News Editor
  • আপডেট সময় : ১০:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / ১১৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল আসামি কারাগারে আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয়ে প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

যে কোন সময় ঘোষণা হতে পারে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি

তিনি বলেন, মেজর সিনহা মারা গেছে, সারাদেশ উত্তাল হলো। ঘটনাস্থলে কে গেলেন? সেনাপ্রধান গেলেন, কে গেলেন? আইজিপি গেলেন। মেজর সিনহা হত্যা হলো, গ্রেফতার হলো, সবকিছু হলো- মূল আসামি কি এখন কারাগারে আছে? একটু খোঁজখবর নেন, কারাগারে আছে কিনা। হয়তো পরবর্তী তারিখে বোঝা যাবে আদালতে হাজির করতে পারে কিনা কারা কর্তৃপক্ষ। তাহলে আমরা কোথায় আছি? এটা কি দেশের স্বাধীনতা?

আরও পড়ুন: বিএনপি জয়ী হলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ: ওবায়দুল কাদের

গয়েশ্বর বলেন, আজকে বাংলাদেশে বিশাল সেনাবাহিনী আছে, বিশাল বর্ডার গার্ড আছে। আজকে আমাদের সীমান্তে প্রতিদিন আমরা লাশ রিসিভ করি, প্রতিদিন গুলির আওয়াজ হয় একদিক থেকে, আমাদের দিক থেকে গুলি করা হয় না, আমাদের সিদ্ধান্ত আমরা গুলি করব না, আমাদের সীমান্তরক্ষী বাহিনী এখন গুলি ছুড়ে না। তাহলে বিদেশ থেকে এত অস্ত্রশস্ত্র কিনে কেন?

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনাসভায় জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহানগর বিএনপির ফরিদ উদ্দিন, তাঁতী দলের কাজী মুনিরুজ্জামান মুনির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওবায়দুর রহমান টিপু, জাতীয় গণতান্ত্রিক মঞ্চের ইসমাইল তালুকদার খোকন বক্তব্য দেন।

মেজর সিনহা হত্যার মূল আসামি কারাগারে আছে কিনা, প্রশ্ন গয়েশ্বরের

আপডেট সময় : ১০:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০