শিরোনাম:
মোটরসাইকেলে ছাগল নিয়ে পালানোর সময় দুই ভাই ধরা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
মোটরসাইকেলে ছাগল নিয়ে পালানোর সময় দুই ভাই ধরা
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেলে ছাগল চুরি করে নেয়ার সময় দুই ভাইকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার উপজেলার স্বর্ণমতি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন ও মীর ইকবাল হোসেন স্বপন।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ ও ইকবাল। পথে স্বর্ণমতি ব্রিজের পূর্বপাড়ে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল তুলে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ছাগলের মালিক জামিনুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন দুই ভাইকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন।
ওসি আরো বলেন, রাতে এ ঘটনায় আদিতমারী থানায় মামলা করেন ছাগলের মালিক জামিনুর রহমান। পরে সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
[irp]


























