ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশের সঙ্গে প্রেম? যা বললেন নুসরাত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনের মধ্যে কি মন কষাকষি চলছে? কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নুসরাত ও নিখিলের মধ্যে বনিবনা হচ্ছে না, শিগগিরই তাদের বিয়ে ভাঙতে পারে। নুসরাত নাকি তার এসওএস কলকাতা ছবির নায়ক যশ দাশগুপ্তের ঘনিষ্ঠ হয়ে পড়েছেন, এক সঙ্গে রাজস্থানেও ঘুরে এসেছেন ২ জনে। এবার যাবতীয় জল্পনা নিয়ে মুখ খুলেছেন নায়িকা।

২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ নুসরাত। তাদের সম্পর্ক ভাবছে কি না সে ব্যাপারে জানতে চাওয়া হলে নুসরত অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি। শুধু বলেছেন, তার ব্যক্তিগত জীবনে কী ঘটছে না ঘটছে তা জনসমক্ষে নিয়ে আসার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তার বিয়ে বা প্রেমের ব্যাপারে যেসব আলোচনা শোনা যাচ্ছে, সে নিয়ে তিনি কিচ্ছু বলবেন না। তার কথায়, লোকজন সব সময় আমায় কাঠগড়ায় তুলেছে।

কিন্তু এইবার আমি কোনও মন্তব্য করব না। আমাকে বিচার করতে হলে করতে হবে একজন অভিনেত্রী হিসেবে আমার পারফরম্যান্স দেখে, অন্য কিছু দেখে নয়। ভাল, মন্দ, জঘন্য যাই হোক, এটা আমার ব্যক্তিগত জীবন, তা আর কারও সঙ্গে ভাগ করে নেওয়ার আমার ইচ্ছে নেই।

টিভি সিরিয়াল বোঝে না সে বোঝে না থেকে লাইমলাইটে আসেন যশ দাশগুপ্ত। তিনি অবশ্য দাবি করেছেন, নুসরাতের ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা আছে কিনা তা নিয়ে তার কোনও ধারণা নেই, রাজস্থানে তারা এক সঙ্গে গিয়েছিলেন কিনা সে নিয়েও কিছু বলেননি। যশ বলেছেন, প্রতি বছর আমি রোড ট্রিপে যাই, এ বছর রাজস্থান গিয়েছিলাম। যে কেউ বেড়াতে যেতে পারে, তাই না? আর নুসরাতের বিয়ে সংক্রান্ত সমস্যা আদৌ আছে কিনা তা নিয়ে আমার কোনও ধারণা নেই। যিনি জানেন তাকে জিজ্ঞেস করুন প্লিজ।

কিছুদিন প্রেম করার পর ২০১৯-এর ১৯ জুন নুসরাত জাহান ও নিখিল জৈন বিয়ে করেন। তুরস্কে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। এরপর কলকাতায় হয় বিয়ের রিসেপশন পার্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ টলিউডের নামী দামী ব্যক্তিত্বরা ছিলেন সেখানে।

ট্যাগস :

যশের সঙ্গে প্রেম? যা বললেন নুসরাত

আপডেট সময় : ০৫:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১