ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

যশোরে দুটি আসনে নতুন মুখ : অপরিবর্তিত নৌকার ৪ মাঝি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

যশোরে দুটি আসনে নতুন মুখ : অপরিবর্তিত নৌকার ৪ মাঝি যশোর ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আ’লীগের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। এবার যশোর জেলার ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী উঠে এসেছে। এছাড়া বাকি ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রাখা হয়েছে। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নতুন মুখ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে এনামুল হক বাবুল। ডাঃ তৌহিদুজ্জামান তুহিন একজন হৃদরোগ বিশেষঞ্জ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। যশোর -৪ আসনে নৌকার টিকিট পাওয়া এনামুল হক বাবুল আভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি। এদিকে যশোর-১ (শার্শা), যশোর-৩ (সদর), যশোর-৫ (মনিরামপুর), যশোর-৬ (কেশবপুর) এই ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছে। আসন অনুসারে পুনরায় মনোনয়ন পেয়েছেন শার্শা থেকে শেখ আফিল উদ্দীন, যশোর সদর থেকে কাজী নাবিল আহমেদ, মনিরামপুর থেকে স্বপন ভট্টাচার্য্য ও কেশবপুর থেকে শাহিন চাকলাদার। উলে­খ্য, যশোরের ৬ টি আসন থেকে ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এদের ভিতরে একাধিক আওয়ামী লীগ নেতার একাধিক আসনেও মনোনয়ন পত্র ক্রয় করতে দেখা যায়।

ট্যাগস :

যশোরে দুটি আসনে নতুন মুখ : অপরিবর্তিত নৌকার ৪ মাঝি

আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩