শিরোনাম:
যেন অবিকল ঐশ্বরিয়া
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
অনেকেই বিশ্বাস করেন পৃথিবীতে প্রতিটি মানুষেরই তার মতো দেখতে আরও ৭ জন আছেন। মাঝে মধ্যেই তারকাদের মতো দেখতে অন্য ব্যক্তির ছবি ভাইরাল হয়। এবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে এক নারীর ছবি ও ভিডিও ভাইরাল। সেই নারীর নাম আমনা ইমরান।
আমনা ইমরান পাকিস্তানের বাসিন্দা। তার চেহারা অবিকল ঐশ্বরিয়ার মতোই দেখতে। আমনা পেশায় একজন বিউটি ব্লগার। ইনস্টাগ্রামে প্রায়শই ভিডিও বানিয়ে পোস্ট করতে দেখা যায় আমনাকে।
আমনার ইনস্টাগ্রামে চোখ রাখলে ঐশ্বরিয়ার একাধিক সিনেমার গানে বানানো ভিডিও চোখে পড়বে। অ্যায় দিল হ্যায় মুশকিল, মহব্বতে, দেবদাসসহ ঐশ্বরিয়ার বিভিন্ন জনপ্রিয় ছবির গান রয়েছে আমনার ইনস্টাগ্রাম ভিডিওতে।


























