ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় কুপিয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টা আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১১২৮ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর। রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা ছিনতাই করার সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে তাজুল ইসলাম (৪৫) নামে এক রিকশা চালক। ছিনতাইকারীর একজনকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীর একজন যাত্রী সেজে রিকশা চালক তাজুলকে সদর ইউনিয়নের বড়মনি বটতলা নামক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা অপর দুই সহযোগী মিলে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে তাজুল বাঁধা প্রদান করে। এতে এক পর্যায়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তাজুল। চিৎকার শুনে স্থানীয় লোকজন ধাওয়া করে শাহপরান (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। শাহপরান উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় গ্রামের আমিনুর রহমানের ছেলে।

এ সময় অপর দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে পুলিশ ছিনতাইকারী শাহপরানকে জনগণের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রিকশা চালক আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার স্বজনরা জানান।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

রংপুরের গঙ্গাচড়ায় কুপিয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টা আটক ১

আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১