ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

রংপুরের ৬ টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ৩শত জনের মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করেন।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকায় রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে তিনজন নতুন মুখ এলেও পুরনো তিনজনে ভরসা রেখে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর-২ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ আসনে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেক রহমান, রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য হিসেবে পূণরায় দলীয় মনোনয়ন পেয়েছেন রংপুর-২ আসনে আহসানুল হক ডিউক চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি ও রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্যে রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ছেলে রাশেক রহমানের জন্য নিজে দলীয় মনোনয়র ফরম সংগ্রহ করেননি। এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে রংপুর নগরীসহ গঙ্গাচড়া উপজেলা ও জেলার কয়েকটি স্থানে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা। আগে তেকেই প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলো তারা। প্রসঙ্গত:রংপুরের ৬ টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৩৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে ৬জন কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।
ট্যাগস :

রংপুরের ৬ টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন

আপডেট সময় : ০৮:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩