ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে একটি গাড়ীতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

রংপুরে একটি গাড়ীতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ নাজমুল হক (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (০৭ জুন) সকাল ৮টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল হক লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার বাবু মিয়ার ছেলে।

[irp]

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করে পুলিশ। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬৬ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকার চালক নাজমুল হককে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, লালমনিরহাটের জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজার চালানটি নিয়ে পাবনায় ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[irp]

ট্যাগস :

রংপুরে একটি গাড়ীতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ১১:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১