ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রংপুরে গাঁজা উদ্ধার ইউপি সদস্যসহ গ্রেফতার ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর: রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার পালিচড়ায় গাঁজাসহ মহাসিন আলী (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফুল বাবু (২৩) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

রোববার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্রেফতার ইউপি সদস্য ও যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ এপ্রিল) রাতে সদ্যপুষ্করিণী ইউনিয়নের পালিচড়া বড়ভিটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহাসিন আলী ওই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং সদ্যপুষ্করিণী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া ফুল বাবু একই ইউনিয়নের পালিচড়া বড়ভিটা গ্রামের মৃত আব্দুর মজিদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যপুষ্করিণী ইউনিয়ন বিট পুলিশের এসআই জাহাঙ্গীর আলম। তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গাঁজাসহ ইউপি সদস্য ও এক যুবককে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

রংপুরে গাঁজা উদ্ধার ইউপি সদস্যসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১