রংপুরে তালাবদ্ধ ঘর থেকে ৪ জনের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
রংপুরে তালাবদ্ধ ঘর থেকে ৪ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে সাড়ে ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস মাছুয়াপাড়ার বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরাদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন, গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), তাঁদের মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণপতি চক্রবর্তী শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর নিজ বাসায় হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তার মেয়ে পার্থী চক্রবর্তী রংপুরের কারমাইকেল কলেজে মাস্টার্সে পড়াশোনা করতেন। আর ছেলে পিয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে খবর দিলে। পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৪ জনের মরদেহ দেখতে পায় এবং মরাদেহগুলো উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দুইতলা বাড়ির ছাদে গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী ও কন্যার মরদেহ ছিল বাসার সিঁড়িতে এবং ছেলের মরদেহ একটি কক্ষে পাওয়া যায়।
রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি দুই থেকে তিন দিন আগের। প্রাথমিক আলামত দেখে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। গামছা বা কাপড় দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছিল। পাশাপাশি আসবাবপত্রের যেসব স্থানে স্বর্ণালংকার রাখা হতো, সেসব জায়গা ভেঙ্গে ফেলা হয়েছে। তবে ময়না তদন্ত ও তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
আস্থা/এমএইচ



















