ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রংপুরে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে আটকা পড়ে এক যুবকের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে আটকা পড়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ২১নং ওয়ার্ডের টার্মিনাল রোডস্থ করণজাই ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। অজ্ঞাত ওই যুবক দেড় ঘন্টারও বেশি সময় ধরে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে আটকা পড়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় বিকট শব্দ হলে মুসল্লিরা বেড়িয়ে দেখেন বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তারে এক যুবক আটকে রয়েছে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা যুবককে উদ্ধার করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।

[irp]

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মজনু মিয়া বলেন, ওই যুবকের কোন ঠিকানা পাওয়া যায়নি। তার স্বজনদের খোঁজা হচ্ছে। বর্তমানে লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ট্যাগস :

রংপুরে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে আটকা পড়ে এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১