ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘নর্থ ভিউ’ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজসাত জাহান (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জুন) বিকেলে এই ঘটনাটি ঘটে। সে নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে তিনি ছাদে ওঠে মোবাইলে কথা বলছিলেন। ৫টা ৪২ মিনিটে ছাদের কার্নিশের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​পুলিশ জানিয়েছে, তরুণীর এই মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত কার্যক্রম পরিচালনাকারী কর্মকর্তা
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাটির সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

আপডেট সময় : ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬