ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

রমজানের তারিখ ঘোষণা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৭ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া রমজানের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরব বিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই, রোববার।

আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।

তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস।

ট্যাগস :

রমজানের তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১