ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রাণীনগরে একদিনে ১১ হাজার মানুষকে টিকা প্রদান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১১২৬ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় নওগাঁর রাণীনগর উপজেলায় একদিনে ১১ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৮ ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পেইনে এই গণটিকাদানের কার্যক্রম চলে। এদিন উপজেলায় মোট ২৫টি কেন্দ্রে ১১ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

এদিকে টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ব্যাপক উৎসাহের মধ্যে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। আর টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। পাশাপাশি টিকা কেন্দ্রগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার ছিলো।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান জানান, সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় উপজেলা হাসপাতালসহ উপজেলা জুড়ে মোট ২৫টি কেন্দ্রে ১১ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

[irp]

ট্যাগস :

রাণীনগরে একদিনে ১১ হাজার মানুষকে টিকা প্রদান

আপডেট সময় : ১১:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২